ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক : সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৩,  4:28 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সময় এখনো ফুরিয়ে যায়নি। আমরা এখনো আশা রাখছি, বিএনপি নির্বাচনে আসবে। যদি নির্বাচনে বিএনপি আসে তাহলে তা হবে আমাদের সবার জন্য, জাতির জন্য সৌভাগ্যের। রোববার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি। তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা ওরা (বিএনপি) আসতেও পারে। কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি বিএনপি আসে তবে তা হবে আমাদের জন্য, সবার জন্য পুরো জাতির জন্য হবে অত্যন্ত সৌভাগ্যের। আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, সবাই অংশগ্রহণ করুক। তাহলে নির্বাচন আরও অর্থবহ হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম