ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  8:41 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই। আজ (বুধবার) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণঅবস্থান কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। মির্জা আব্বাস বলেন, সরকারের একজন বিএনপির নেতাদের কটাক্ষ করেছেন। আমি তাকে বলতে চাই, আপনি রাজনৈতিক পরিবারের সদস্য। বিএনপির কোনো নেতা ছোট নয়। বিএনপির এ নেতাকর্মীরাই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে। সরকারকে সাবধান করে দিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, ১০ দফা দাবি মেনে নেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। তিনি আরও বলেন, আমাদের সমাবেশের আগের রাতে (৯ ডিসেম্বর) আমাকে ও দলের মহাসচিবকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়ার পর তারা এতটাই ভীত-সন্ত্রস্ত ছিল যে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, স্যার আপনারা কি সমাবেশ থেকে বসে পড়বেন? 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম