ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

আমরা আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২৪,  10:47 AM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। কারা সংসদ সদস্য হবেন তা ঠিক করা আছে। তবুও এ নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।  গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে বিএনপিসহ বিভিন্ন দল। এ দাবিতে আজ ও আগামীকাল দুদিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রথম দিনে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য সচিব মো. আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম