ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আমন্ড তেলেই বিদায় নেবে ডার্ক সার্কেল

#

লাইফস্টাইল ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩,  1:06 PM

news image

চেহারার সৌন্দর্য এক নিমেষে ম্লান করে দেয় চোখের নিচে থাকা ডার্ক সার্কেল বা কালো দাগ। ডার্ক সার্কেল খুব সাধারণ সমস্যা। কিন্তু দিন-দিন চোখের নিচের কালি বেড়ে গেলে মুখের সৌন্দর্য নষ্ট হয়। তবে ডার্ক সার্কেল দূর করতে চাইলে ঘরোয়া টোটকা হতে পারে কার্যকরী উপায়। আর তা শুরু হয় ডায়েট দিয়ে। ব্যালেন্সড ডায়েট আপনাকে ডার্ক সার্কেল থেকে মুক্তি দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক সূর্যের আলোর মধ্যে থাকা, চিন্তা, অবসাদ, দেরি করে রাতে ঘুমানোর অভ্যাস, অ্যালার্জির সমস্যা, অতিরিক্ত অথবা খুব কম ঘুমের কারণে চোখের নিচে কালি পড়ার সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিনের খাবারের তালিকায় তাজা ফল, সালাদ, স্প্রাউটস, দই, দুধ, পনির, ডাল, শাকসবজি, ডিম ও মাছ সবই রাখতে হবে। এ ছাড়াও ডায়েটের পাশাপাশি রূপচর্চার দিকেও নজর দিতে হবে। প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনে আনতে হবে ছোট্ট পরিবর্তন। ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায় জেনে নিন।

শসা: গোল করে শসার পাতলা স্লাইস করে নিন। এটি চোখের উপর ১৫ মিনিট দিয়ে রাখুন। এছাড়া শসার রস বের করে নিন। এতে তুলোর বল ডুবিয়ে চোখের উপর লাগান। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। শসা ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি চোখের ক্লান্তি দূর করে। ত্বকের সতেজতা এনে দেয় শসার রস। এই উপায়ে আপনি ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে পারেন।

দুধ ও কেশর: দুধ ডার্ক সার্কেল দূর করতে এবং ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। কেশরও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কাঁচা দুধের মধ্যে দু’টো কেশর ভিজিয়ে দিন। তারপর ওই দুধে তুলোর বল ডুবিয়ে চোখের চারপাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।

আমন্ড তেল: চোখের চারপাশে কয়েক ফোঁটা আমন্ডের তেল মালিশ করুন। ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভিজে তোয়ালে দিয়ে চোখ মুছে নিন। এই কাজটি রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনি সেরে ফেলতে পারেন। এতে চোখের চারপাশের চামড়ায় রক্ত সঞ্চালন উন্নত হবে এবং ডার্ক সার্কেলের সমস্যা কমবে।

অ্যালোভেরা: অ্যালোভেরা ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপযোগী। সংবেদনশীল ত্বক হলেও চোখের চারপাশে আপনি অ্যালোভেরা জেল লাগাতে পারেন। এটি চোখের চারপাশের ত্বককে হাইড্রেটেড রাখে এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বককে নরম ও ময়েশ্চারাইজ করে তোলে। অ্যালোভেরা জেল নিয়ে ত্বকের চারপাশে মালিশ করুন। এতেই কাজ হবে।

গোলাপ জল: গোলাপ জলও চোখের নিচের কালো দাগ ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। তুলোর বলে গোলাপ জলে ভিজিয়ে চোখের উপর ১৫ মিনিট রেখে দিন। প্রতিদিন এই টোটকা মেনে চললে আপনার ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম