ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আমদানির খবরে কমেছে পেঁয়াজের দাম

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৩,  4:42 PM

news image

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিপ্রতি ১৫ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে, যা গতকাল বিক্রি হয়েছে ৯০ টাকায়। সোমবার (৫ জুন) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে তারপর পেঁয়াজ কিনবেন বলছেন সাধারণ ভোক্তারা। একদিনের ব্যবধানে কেজি প্রতি ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম এটি সিন্ডিকেট ছাড়া কিছু না, যে জন্য নিয়মিত বাজার মনিটরিং দরকার বলেও জানান ক্রেতারা। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতে কমেছে দাম। আমরা পাবনা, জয়পুরহাট, পাঁচবিবি এবং বিরামপুর থেকে পেঁয়াজ পাইকারি কিনে এনে হিলি বাজারে বিক্রি করি। মোকামগুলোতে দাম কমেছে, যার ফলে আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের তুলনায় বাজারে ক্রেতা অনেক কম। বর্তমানে হিলি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে আরও দাম কমবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা ইতোমধ্যে এলসির জন্য আবেদন করেছে। সোমবার দুপুরের মধ্যে যদি পেঁয়াজ আমদানি ইমপোর্ট পাওয়া যায়। তাহলে বিকেলের মধ্যে পেঁয়াজ আমদানি শুরু হবে। যেহেতু সামনে কোরবানির ঈদ। এই ঈদে যেন বাজারে পেঁয়াজের দাম না বৃদ্ধি হয়, সেই লক্ষে আমদানিকারকরা বেশি বেশি এলসি করেছে। আশা করা যায় ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে, প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকার মধ্যেই থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম