ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আবারো বিয়ে করেছেন শবনম ফারিয়া

#

বিনোদন প্রতিবেদক

০৭ মে, ২০২২,  6:41 PM

news image

গোপনে ফের বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। তার দ্বিতীয় বিয়ে নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও জানা গেছে বেশ কিছুদিন আগেই তিনি বিয়েটা সেরেছেন। পারিবারিক আয়োজনেই এই অভিনেত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। তবে অভিনেত্রীর গোপনীয়তার কারণে স্বামীর পরিচয় জানা যায়নি। কিছুদিন আগেই ফারিয়ার নতুন প্রেমের গুঞ্জন ছড়ায়। অবশ্য তিনি নিজেই সেই ইঙ্গিত দিয়েছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এক পুরুষের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দেন অভিনেত্রী। সেটার ক্যাপশনে লেখা ছিল, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তোমার হৃদয় যেখানে পরিপূর্ণ শান্তি পায়, সেখানেই যাও।’ সমুদ্র সৈকতে তোলা ওই ছবিতে ফারিয়ার সঙ্গীর চেহারা দেখা যায়নি।

কারণ ছবিটি ছিল পেছন দিক থেকে তোলা। এদিকে নিজেই পারিবারিক আয়োজনে তোলা ছবি শেয়ার করেছেন ফারিয়া। ঈদ উপলক্ষে তাদের পরিবারের সবাই এক হয়েছেন। সেখানে সবার সঙ্গে ক্যামেরাবন্দি হন ফারিয়ার স্বামীও। বেশ কয়েকটি ছবি শেয়ার করলেও ফারিয়া তার স্বামীর নাম উল্লেখ করেননি। ব্যক্তিগত জীবনের এই অধ্যায়টা হয়ত একান্ত নিজের করেই রাখতে চাইছেন তিনি। এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদ করে নেন। মাস ছয়েক আগে থেকে ইনস্টাগ্রামে একজন বিশেষ ব্যক্তির তোলা ছবি শেয়ার করে আসছিলেন শবনম ফারিয়া। তবে তার নামের বদলে ‘বানরের ইমোজি’ ব্যবহার করেন অভিনেত্রী। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় আড়ালে থেকে যায়। পরবর্তীতে বোঝা গেল, সেই বানর ইমোজির মানুষটিই ফারিয়ার প্রেমিক এবং বর্তমানের স্বামী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম