ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ ট্রাইব্যুনালের রায়ে: প্রসিকিউটর তামিম মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ, কী আলোচনা হলো মিডল্যান্ড ব্যাংক সাংফোরের সাথে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, বাংলাদেশে এটির প্রথম অর্ডার চিহ্নিত করছে লন্ডনের মঞ্চে ‘অম্বা ও ভীষ্ম’ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

আবারো খবরের শিরোনামে

#

বিনোদন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  4:31 PM

news image

কুরুচিকর মন্তব্যের কারণে বার বার খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে অভিনীত 'গেহরাইয়াঁ' ছবি। ছবির ট্রেলার, গান দেখেই কৌতূহল জেগেছিল সকলের। ছবি দেখার পর কেউ উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, আবার কেউ হতাশ। কঙ্গনা রানাওয়াতের এই ছবিটি এতটাই খারাপ লেগেছে, যে এটিকে 'জঞ্জাল' বলেই বসলেন অভিনেত্রী।  ইনস্টাগ্রামের স্টোরি 'হিমালয়া কি গোদ মে' ছবির 'চাঁদ সি মহবুবা' গানটি শেয়ার করেছেন। গানের সঙ্গেই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন তিনি। কঙ্গনা লিখেছেন,

'আমিও মিলেনিয়াল এবং আমি এই ধরনের অনুভূতি বুঝতে পারি। নতুন প্রজন্ম বা মিলেনিয়ালের নামে 'জঞ্জাল' পরিবেশন করবেন না দয়া করে। খারাপ ছবি খারাপই হয়। যতই শরীর দেখানো হোক বা পর্নোগ্রাফি দেখানো হোক না কেন তা কিছুতেই খারাপ ছবিটিকে ভাল করতে পারে না। এটা খুবই সাধারণ কথা, কোনও গভীর কথা নয়। করণ জোহর প্রযোজিত ও শকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়াঁ' ছবিটি পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে তৈরি। ছবিতে বিশেষ করে নজর কেড়েছেন দীপিকা। এর আগেও এই সিনেমার প্রসঙ্গ উঠতেই সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেছিলেন কঙ্গনা। তাছাড়াও করণ জোহরের সঙ্গে তার সম্পর্ক মোটেই ভাল না। সেটিও প্রভাব ফেলেছে এক্ষেত্রে। তবে কঙ্গনার ভাল না লাগলেও, বি টাউন থেকে টলিউড, বহু তারকাই 'গেহরাইয়াঁ' ছবিসহ দীপিকার তুমুল প্রশংসা করেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম