ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আবারও শ্রেষ্ঠ এসপি গাজীপুরের শফিউল্লাহ্

#

আরিফ প্রধান

১৮ জানুয়ারি, ২০২২,  9:50 PM

news image

ঢাকা রেঞ্জে ১ম স্থান অধিকার করে আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন গাজীপুরের এসপি এসএম শফিউল্লাহ্ বিপিএম। এ নিয়ে টানা চতুর্থবারের মত তিনি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন। ১৮ জানুয়ারী বেলা ১১ টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে (ডিসেম্বর ২১) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার, চোর-ডাকাত গ্রেফতার করে গাজীপুর জেলার অপরাধ নিয়ন্ত্রন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনবদ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ তাকে শ্রেষ্ঠ এসপি ঘোষণা করা হয়েছে।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এসপি এসএম শফিউল্লাহ্কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) নুরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম,  অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম(বার)সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত এবং ১২ জেলার পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন।  উল্লেখ্য যে, ঢাকা রেঞ্জে ১২ টি ক্যাটাগরীর মধ্যে গাজীপুর জেলা এককভাবে ৬ টি ক্যাটাগরিতে (পুলিশ সুপার, সার্কেল অফিসার, সাব ইন্সপেক্টর, ডিবি অফিসার, মাদক উদ্ধারকারী অফিসার ও এএসআই) শ্রেষ্ঠত্ব অর্জন করে। পুলিশ সুপার গাজীপুরের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সানজিদা আফরিন শ্রেষ্ঠ সার্কেল অফিসার,কালীগঞ্জ থানার এসআই মোঃ ইসলাম মিয়া, ডিবির এসআই ওবায়দুর রহমান  ও জয়দেবপুর থানার এএসআই জুলহাস উদ্দিন ঢাকা রেঞ্জের যথাক্রমে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ ডিবি অফিসার ও শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে ডিআইজির কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন।  আরও উল্লেখ্য যে, এস এম শফিউল্লাহ বিপিএম গত ২১ মার্চ ২০২১ খ্রিঃ গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ খ্রিঃ পর্যন্ত  ০৯ মাসের মধ্যে প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তদারকির মাধ্যমে ৩৪৩ টি মূলতবী মামলা ও ১৩২৬ টি মূলতবী গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম