ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব–তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  10:41 AM

news image

যদিও বর্তমানে নানা ইস্যুতে দুজনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে তবুও দীর্ঘদিনের সতীর্থ তাঁরা। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি কারও অজানা নয়। সেই সাকিব–তামিম আবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে শুরু হচ্ছে লিজেন্ড ৯০ লিগ। সাত দলের এই টুর্নামেন্টে তামিম খেলবেন বিগ বয়েজ ইউনিকারির হয়ে, সাকিবকে দেখা যাবে দুবাই জায়ান্টসের জার্সিতে। সম্প্রতি বাংলাদেশের জার্সি চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তামিম। গতকাল রাতে তামিমের একটি রিলস ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, ‘রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি,

লিজেন্ড ৯০–তে আমি বিগ বয়েজদের হয়ে খেলতে যাচ্ছি। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট কিংবদন্তিদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। এটি লিজেন্ডারি হতে যাচ্ছে। দেখা হবে।’ বর্তমানে বিপিএলে খেলতে ব্যস্ত তামিম। নেতৃত্ব দিচ্ছেন গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। সাকিবেরও বিপিএলে খেলার কথা ছিল। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে কিনেছিল চিটাগং কিংস। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরতে পারছেন না সাকিব। চেক জালিয়াতির মামলায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এ ছাড়া ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। যদিও সাকিব এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। কিন্তু পরিস্থিতি বলছে, বাংলাদেশের জার্সিতে হয়তো আর কখনো খেলতে দেখা যাবে না তাঁকে। সেই হিসেবে তামিমের মতো তিনিও একপ্রকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারই। তাই লিজেন্ড ৯০ লিগে খেলতে কোনো বাধা নেই।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম