ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৩,  4:43 PM

news image

আবারও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা হলো রাশিয়ায়। রোববার (১৪ মে) স্থানীয় সময় ভোরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েটোলিয়াটি শহরের একটি কারখানায়। খবর রয়টার্সের। রাজধানী মস্কো থেকে ৬শ’ মাইল দূরে ভলগা নদীর তীরে এটির অবস্থান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে এ তথ্য। জানায়, প্রায় ৫ একর জায়গাজুড়ে নির্মিত ওই প্ল্যান্টে তৈরি করা হতো দরজা। কারখানার যে অংশে রং করার কাজ করা হতো, সেখান থেকেই হয় আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশাল অংশে। ৩ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী যোগ দেয় অভিযানে। ব্যবহার করা হয় দু’টি বিশেষ অগ্নিনির্বাপক ট্রেন। কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে কারখানাটির একাংশ। ধসে পড়েছে আরেক অংশের ছাদ। আগুন লাগার কারণ সম্পর্কে জানতে শুরু হয়েছে তদন্ত। নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম