ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

আবারও বন্যার কবলে আসাম, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২২,  10:12 AM

news image

আবারও বন্যার কবলে ভারতের আসাম রাজ্য। বন্যার কারণে অনেক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। রাজ্য আবহাওয়া দফতর থেকে ‘বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা' জারি করা হয়েছে। রাজ্য সরকার বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বাইরে বের হতে নিষেধ করেছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। আসামের পাশাপাশি মেঘালয়েও বন্যা পরিস্থিতির নতুন করে অবনতি হয়েছে। সঙ্গে বাড়ছে ভূমিধস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।বর্ষা ঋতু শুরু হওয়ার আগে গত মাসেও প্রবল বৃষ্টিতে আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছিল। সে সময় ৫ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল অন্তত ৭ জনের। এদিকে ভারতের উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশ দাবদাহে রীতিমতো পুড়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তে থাকায় কষ্টে আছেন দিন এনে দিন খাওয়া মানুষ। যারা গৃহহীন ফুটপাতে রাত কাটান তারা তীব্র গরমে হাঁসফাস করছেন। একইসঙ্গে মশার উপদ্রপ বাড়ায় আশঙ্কা রয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম