ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  11:05 AM

news image

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম/উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। রবিবারও (১ সেপ্টেম্বর) দেশের কোথাও কোথাও মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে দেশের কোনো নদী বা সমুদ্র বন্দরে সতর্ক সংকেত দেখাতে হবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  তিনি বলেন, দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন সোমবারও দেশের দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে  বাড়তে পারে বৃষ্টির প্রবণতা।  আবহাওয়া অফিস জানায়, এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম