ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আবারও তেঁতুল গাছের মগডালে সেই সাজেদা বেগম

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২৬,  11:09 AM

news image

কুড়িগ্রামের উলিপুরে আবারও তেঁতুল গাছের মগডালে উঠে আলোচনায় এসেছেন সাজেদা বেগম নামের সেই নারী।  সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অদ্ভূত আচরণ করা সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী।  স্থানীয়রা জানান, সোমবার বাড়ির পাশের একটি উঁচু তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখা যায় সাজেদা বেগমকে। এ সময় খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে ভিড় করেন। একপর্যায়ে তার স্বজন ও স্থানীয়রা গাছ থেকে নামানোর চেষ্টা করলে তিনি নিচে না নেমে সরাসরি পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে পুকুরের পানি থেকে উঠে নিজের মতো চলে যান। পরিবারের সদস্যরা জানান,  সাজেদা বেগম এর আগেও একাধিকবার এমন আচরণ করেছেন। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর একই তেঁতুল গাছের মগডাল থেকে তার খোঁজ পাওয়া যায়। সেদিনও তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। এদিকে, বারবার একই গাছে ওঠা এবং উদ্ধার চেষ্টার সময় পুকুরে ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে রহস্যজনক হিসেবে দেখছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম