ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

আবারও কর্মবিরতির হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  2:06 PM

news image

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে নতুন এ মজুরি নির্ধারণের সময় বেঁধে দিয়েছে তারা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের দাবি আদায়ের প্রক্রিয়াটি দীর্ঘদিনের। পূর্বনির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে গত ২৬ নভেম্বর রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। পরবর্তীতে সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। সরকারের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর, সেখানে বলা হয়, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে।

কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, নতুন মজুরির ঘোষণা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে না এলে সেদিন রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারাদেশের নৌযান শ্রমিকরা। নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিকরা। গত বছরের ২৬ নভেম্বর অনির্দিষ্টকাল কর্মবিরতির পর লঞ্চ মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে ২৮ নভেম্বর একটি বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর। শ্রম ভবনে সেদিন বিকেল ৩টায় অধিদপ্তরের সচিব এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে বৈঠক শুরু হয়। এরপর মধ্যরাতে বৈঠকে বেশকিছু সিদ্ধান্তের পর শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম