ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

আবারও কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৩,  11:44 AM

news image

‘আশ্বাস নয় প্রমান চাই, ৫০ হাজার ভাতা চাই’ স্লোগান নিয়ে ফের কর্মবিরতিতে নেমেছেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। শনিবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে অবস্থান নিয়ে দিনের কর্মসূচি পালন শুরু করেন তারা। ভাতা বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ থেকে তারা র‌্যালি বের করেন। ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকেই ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে জড়ো হতে শুরু করেন চিকিৎসকরা। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করে তারা র‌্যালি শুরু করেন। র‌্যালিটি শহীদ মিনারে শেষ হয়। এর আগে, সোমবার (১০ জুলাই) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল তাদের দাবির পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। সেখান থেকে ফিরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভরসা রেখে তাদের মঙ্গলবারের পূর্বঘোষিত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে।   কিন্তু তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তেমন কোনো সাড়া না পাওয়ায় আজ শনিবার আবারও তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান কর্মবিরতিতে যাওয়া চিকিৎসকরা। উল্লেখ্য, ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস) অধীন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা। গত ৮ জুলাই বেলা ১১টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত এবং এ ভাতা নিয়মিত করার দাবিতে তারা এই কর্মবিরতিতে নামেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম