ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আবারও অস্থির রডের বাজার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  2:05 PM

news image

অতীতের সব রেকর্ড ভেঙে টন প্রতি দাম লাখের কাছাকাছি। একদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যদিকে কাঁচামালের দামবৃদ্ধি। নেপথ্যে আছে মজুতদারী সিন্ডিকেটও। করোনার পর থেকে লাগামহীন স্ক্র্যাপ লোহার বাজার। আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি হওয়ার পাশাপাশি জ্বালানি ও জাহাজীকরণের দাম বাড়ায় টালমাটাল এ খাত। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা ইউক্রেন যুদ্ধ।  বর্তমানে রডের প্রতি টনের দাম ৮৮ থেকে ৯০ হাজার টাকা। যা দুই সপ্তাহ আগেও ছিল ৭৩ হাজার টাকা। আর গত বছরের নভেম্বরে যা ছিল ৮৩ হাজার টাকা। টিসিবির হিসেবে, মাসের ব্যবধানে প্রায় ১১ শতাংশ দাম বেড়েছে এই পণ্যটির। খাত সংশ্লিষ্টরা জানালেন, আন্তর্জাতিক বাজারের অতিরিক্ত দামের মাশুল দিচ্ছে দেশের এ শিল্পখাত। দাম বাড়ার এই চোরাবালিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নির্মাণ শিল্প। এরই মধ্যে নির্মাণ কাজের অগ্রগতি অনেকটা ধীর করে দিয়েছে উদ্যোক্তারা। সেই সঙ্গে উৎপাদক কারখানাগুলোতে অগ্রিম অর্ডারগুলোও মিলছে না। ফলাফল মেগা প্রজেক্ট কিংবা সরকারি-বেসরকারি অন্যান্য প্রজেক্টেও খরচ বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশ। দেশের বাজারে সহসা দাম কমার কোনো লক্ষণ নেই। তাই স্ক্র্যাপ লোহার ওপর আরোপিত ভ্যাট, অগ্রিম শুল্ক, এআইটির পাশাপাশি দেশীয় সরকারি উৎস থেকে স্ক্র্যাপ সংগ্রহের কার্যক্রম জোরদারের তাগিদ উৎপাদকদের। এ বছরের মাঝামাঝির মধ্যে বাজার নিয়ন্ত্রণ করা না গেলে রড সংশ্লিষ্ট উপখাতগুলোও বিপাকে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম