ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

আফ্রিকা থেকে আসা ২৪০ জন নিখোঁজ : স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২১,  3:20 PM

news image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, এমপি জানিয়েছেন, আফ্রিকা থেকে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোনও বন্ধ। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন অবশ্যই মানতে হবে। আর দেশে ৬০ বছরের বেশি বয়সীদের বোস্টার ডোজ টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন, আগে আমাদের স্লোগান ছিল, ‘নো মাস্ক, নো সার্ভিস‘। আর এখন আমাদের স্লোগান হচ্ছে, ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। তিনি আরো বলেন, বাংলাদেশে যদি ওমিক্রন ধরা পড়ে, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম