ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

আফগানিস্তানে বাসে বোমা বিস্ফোরণে নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২২,  10:29 AM

news image

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তালেবান কাবুল দখলের এক বছরের কম সময়ের মধ্যে পূর্বাঞ্চলীয় জেলায় যত বড় হামলা হয়েছে। তার মধ্যে সর্বশেষ হামলা এটি। খবর এনডিটিভি। পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আফগানিস্তানের এ অঞ্চলটি ব্যাপক সুন্নি পাশতুন সম্প্রদায়ের বসবাস। গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা ব্যাপক কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।  রমজানেও ভয়াবহ হামলায় দেশটির বেশকিছু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ওই সময়ের হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস) আফগানিস্তানে অধিকাংশ হামলাই শিয়া হাজার এবং সুফি কমিউনিটিদের মধ্যে চালানো হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস কিংবা বাজারগুলোতে বেশি হামলা চালানো হয়। তবে রমজানে কুন্দুজ শহরে যে হামলা চালানো হয়েছিল তা ছিল একটি মসজিদে। এতে প্রায় ৩৩ জনের মৃত্যু হয়।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম