ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আফগানিস্তানে ফের ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:37 AM

news image

মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে আঘাত হেনেছে ৪.১ মাত্রার মাঝারি ভূমিকম্প। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোরে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি। ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’ ভূমিকম্পকি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা। এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে । এরপর রোববার ওই ফায়জাবাদেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম