ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২২,  10:23 AM

news image

আফগানিস্তানে একাধিক গ্রামে পাকিস্তানের হামলায় কমপক্ষে ৪৭ জন আফগান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু । আফগানিস্তান সরকারের বরাতে আল জাজিরা জানায়,আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খোস্তের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক শাবির আহমেদ ওসমানি এএফপিকে জানান, খোস্ত প্রদেশের ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি বাহিনীর হামলায় ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যার বেশির ভাগই নারী ও শিশু।

আগের দিন শনিবার আফগানিস্তানের কুনার প্রদেশে ছয় জন নিহত হয়েছেন বলে দাবি করেন এক আফগান কর্মকর্তা। দেশটির সবচেয়ে বড় সংবাদ মাধ্যম টোলো নিউজ শিশুদের মৃতদেহের ছবি দেখিয়ে পাকিস্তানের বিমান হামলায় তারা নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে। খোস্তের নাগরিকদের পাকিস্তান বিরোধী স্লোগান এবং বিক্ষোভের খবর ও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। তবে পাকিস্তানি সামরিক বাহিনী হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবান কর্তৃপক্ষকে আফগান মাটি থেকে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শুরু করা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করছে। নিজ দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আফগানিস্তান সরকার বলেছে, এই ধরনের হামলা বন্ধ না হলে পাকিস্তানকে জবাব দেওয়া হবে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে।পাকিস্তানের দাবি  সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান মাটি থেকে নিয়মিত হামলা চালাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম