আফগানিস্তানে পরিবারের পুরুষ সদস্য ছাড়া নারীরা দূরে ভ্রমণ করতে পারবেন না
২৮ ডিসেম্বর, ২০২১, 10:30 AM
NL24 News
২৮ ডিসেম্বর, ২০২১, 10:30 AM
আফগানিস্তানে পরিবারের পুরুষ সদস্য ছাড়া নারীরা দূরে ভ্রমণ করতে পারবেন না
আফগানিস্তানে পরিবারের পুরুষ সদস্য ছাড়া নারীরা দূরে ভ্রমণ করতে পারবেন না। ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় ছাড়া তারা দূরে কোথাও ভ্রমণ করতে চাইলে তাদের কোনো পরিবহনসেবা দেওয়া হবে না। আফগানিস্তানে ইসলামিক নিয়ম-কানুন বাস্তবায়নের দায়িত্বে থাকা তালেবান মন্ত্রণালয় রোববার নারীদের জন্য এই নির্দেশনা জারি করেছে। নতুন তালেবান শাসনে এখনও কাজে ফেরার অপেক্ষায় আছেন অনেক আফগান নারী। মেয়েদের বহু মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে আছে।
আর এসবের মধ্যেই এল নারীদের চলাফেরা নিয়ে এই নতুন নির্দেশনা। খবর বিবিসির। মন্ত্রণালয়ের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বলেছেন, ‘৭২ কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণকারী নারীদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য না থাকলে তাকে গাড়িতে (গণপরিবহন) নেওয়া উচিত হবে না।’ পরিবারের এই সদস্য পুরুষ হতে হবে বলে জানান তিনি। এর আগে আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনীত নাটক ও বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়। এ ছাড়া সংবাদ পাঠের সময় নারী সাংবাদিকদের হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন এই নিয়মের প্রতিক্রিয়ায় রাজধানী কাবুলের এক নারী বিবিসি-কে বলেন, 'আমার খুবই খারাপ লাগছে। আমি স্বাধীনভাবে বাইরে যেতে পারব না। আমার সন্তান যদি অসুস্থ হয় কিংবা আমার স্বামী যদি সঙ্গে যেতে সক্ষম না হয় তাহলে আমি কি করব?' 'তালেবান আমাদের আনন্দ কেড়ে নিয়েছে…আমি স্বাধীনতা, খুশি দুইই হারিয়েছি', বলেন তিনি। তালেবানের নির্দেশনায় নারীদের মুখ ঢাকা না থাকলে কিংবা হিজাব পরা না থাকলে তাদেরকে গাড়িতে তোলা মানা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে গান বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, নতুন এই কড়াকড়ি নারীকে বন্দি বানানোর পথে বাড়তি আরও একটি ধাপ। এইচআরডব্লিউ’র নারী অধিকার বিষয়ক সহযোগী পরিচালক হিদার বার বলেছেন, 'তালেবানের নির্দেশনা নারীদের স্বাধীনভাবে কোথাও চলাচল করতে পারার সুযোগ বন্ধ করে দিয়েছে। এমনকী বাড়িতে সহিংসতার শিকার হলেও তারা পালিয়ে কোথাও যেতে পারবে না।