ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের কানাডার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী এআই নিয়ন্ত্রণ নিয়ে বড় চুক্তির ঘোষণা ট্রাম্পের

আফগানিস্তানে কার্যক্রম বন্ধ করেছে ৩ আন্তর্জাতিক এনজিও

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২২,  5:19 PM

news image

আফগানিস্তানে নারীদের এনজিওতে কাজ করা নিষিদ্ধ করার পর তিনটি আন্তর্জাতিক এনজিও সেদেশে তাদের কাজ বন্ধ রেখেছে। এগুলো হচ্ছে- কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) ও সেভ দ্য চিলড্রেন। এক যৌথ বিবৃতিতে এনজিওগুলো বলেছে, নারী কর্মীরা ছাড়া তাদের পক্ষে আফগানিস্তানে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। তারা দাবি জানিয়েছে, আফগানিস্তানে তাদের প্রতিষ্ঠানে যেন নারী কর্মীদের কাজ করতে দেওয়া হয়। এর আগে, তালেবান শাসিত আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্থানীয় ও বিদেশি সব বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেয়। তালেবানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব বলেছেন, বিদেশি দাতা সংস্থাগুলোতে যে নারীরা কাজ করেন, তারা হিজাব না পরে নিয়ম ভঙ্গ করেছে। এ বিষয়ে তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেসব সংস্থা তাদের বিধিনিষেধ মানবে না, তাদের লাইসেন্স বাতিল করা হবে। এর আগে আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করে তালেবান সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম