ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আপাতত চিনির দাম কমানোর কোনও সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  7:11 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আপাতত চিনির দাম কমানোর কোনও সুযোগ নেই। কারণ চিনি আমদানি কর কমাতে এনবিআরকে চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে তা সম্ভব হয়নি। তাছাড়া দেশী চিনির উৎপাদন নেই এবং ভারতীয় চিনি আমদানিও বন্ধ রয়েছে। তবে শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগীসহ অনেক খাদ্য পণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে বলে দাবি করেন তিনি। বুধবার (২৯ নভেম্বর) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। টিপু মনুশি বলেন, এই নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য নির্বাচন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মননোয়ন দিতেন, তিনি তার পক্ষ হয়ে কাজ করতেন। রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। সুতরাং উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, উত্তরে গ্যাস এসেছে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে। নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এই ঘোষণা তিনি নিজেই দেবেন বলে আশা করি। সেই সঙ্গে আগামী ৫ বছরের মধ্যে শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারী শিল্প স্থাপনের মধ্য দিয়ে অন্যান্য স্থানে জায়গা করে নেবে রংপুর বলে প্রত্যাশা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম