ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

আন্দোলন করে সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  1:54 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ২০১৩ সাল থেকে বিএনপি বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। ফলাফল মানুষ জানে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আন্দোলন করে এই সরকারকে নামানোর ক্ষমতা বিএনপির নেই। এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই। বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন যে কথাগুলো বলছে, সেগুলোও জনগণের সঙ্গে ভাওতাবাজিরই অংশ। এ সময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ওই দিন বেগম জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক। এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা-পাল্টা কথা বলেন। সেদিন থেকে দুদিন বেগম জিয়া কোথায় ছিলেন, তা খোলাসা করুন। এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম