ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে : নোমান

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  4:56 PM

news image

জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে এই সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। রোববার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। নোমান বলেন, আমাদের লক্ষ্য একটাই জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আন্দোলন করছি। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বলেন, লড়াই করে আমরা যেভাবে বাংলাদেশ স্বাধীন করেছি, ঠিক একইভাবে লড়াই করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির এই নেতা বলেন, কঠিন পরিস্থিতিতে দেশের অর্থনীতি। অধিকাংশ মানুষ খেতে পায় না। এমন অবস্থায় আন্দোলন করে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।নোমান বলেন, রক্ষকরা আজ ভক্ষক হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশের মানুষ সেই রক্ষকদের বিচার চায়। তিনি বলেন, জনগণ চায় দেশের সব সংগঠন মিলে সম্মিলিত আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ এই সরকারের পতন দেখতে চায়। আমাদের লক্ষ্য জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। মানববন্ধনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম