ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

আন্দোলনের ফানুস উড়িয়ে বিএনপি নেতারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২,  2:13 PM

news image

মানুষ জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন বলে মম্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মানুষকে জেগে উঠতে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। শনিবার (৩০ জুলাই) সকালে তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা নাকি আবার সরকারের পতন ঘটাবে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। আন্দোলনের ফানুস উড়িয়ে বিএনপি নেতারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই-সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি। আন্দোলনের বস্তগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না। বিএনপি এখন কুম্ভকর্ণ, সবার আগে তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙানো দরকার। আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ধাক্কা দিয়ে কাকে ফেলে দিবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। নিজেরাই খাদের কিনারায় আছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম