ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:12 PM

news image

আন্দোল‌নের না‌মে বিএনপি আবারও নাশকতার চেষ্টা ক‌রলে ক‌ঠোর হ‌স্তে দমন করা হ‌বে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই। মানুষ আর তাদের সঙ্গে নেই। বাংলাদেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না।তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জামিন আমাদের হাতে নেই। সেটি আদালতের বিষয়। তারা যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিত্যপণ্য মজুতের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, অবৈধভাবে নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী কাজ করছে। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই করা হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম