ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

আন্তর্জাতিক মা দিবসে গুগলের বিশেষ ডুডল

#

আইটি ডেস্ক

১২ মে, ২০২৪,  10:41 AM

news image

বিশ্বজুড়ে রবিবার (১২ মে) পালিত হচ্ছে আন্তর্জাতিক মা দিবস। ইন্টারনেট জগতের জায়ান্ট গুগলও উদযাপন করছে দিবসটি। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনটি। শনিবার (১১ মে) দিবাগত রাত বারোটার পরই গুগল এই ডুডল প্রকাশ করেছে। যা রবিবার সারাদিন থাকবে। এবারের মা দিবসে গুগলের ডুডলটিতে একজন মায়ের জীবনের সুন্দর একটি সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ডুডলটি এমন একটি দৃশ্য উপস্থাপন করে যেখানে, মাকে তার সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা যায়৷ একজন মা এবং তার সন্তানের মধ্যে একটি বিশুদ্ধ বন্ধনের প্রতিফলন তুলে ধরেছে গুগল ডুডল। এই ডুডলটির সামনের অংশে একজন মায়ের চিত্র দেখা যায়। তাকে দেখা যায়, একটি ঘরে সোফায় বসে তার সন্তানের সঙ্গে কথা বলছেন। ব্যাকগ্রাউন্ডে ‘গুগল’ শব্দ সহ একটি কুকুর এবং কিছু গাছপালা রয়েছে। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবারে মা দিবসটি পালিত হয়। এই দিবসটি বিশ্বের সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়। এটি প্রথম পালিত হয় ১৯০৮ সালে, যখন আমেরিকার নাগরিক আনা জার্ভিস তার মায়ের প্রতি বিশেষ স্মৃতি চারণ করেন। রবিবার (১২ মে) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেও বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপন করতে নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে জেলা পর্যায়ে উপপরিচালকদের জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আবাসিক বা অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং ডে-কেয়ার কর্মকর্তাদেরও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপন করতে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া দিবসটি উদযাপন করতে জেলা, উপজেলা, আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্র ও ডে-কেয়ার সেন্টারে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বাজেট পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম