ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছে ফ্রান্স দূতাবাস ও দুই ব্যাক্তি

#

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  8:07 PM

news image

ইয়াছির আরাফাত খোকন, প্যারিস : দেশি-বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্যক্তি হিসেবে পদক পাচ্ছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পাচ্ছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসাকে এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হচ্ছে। পদকের জন্য মনোনীত জোসেফ ডেভিড উইন্টার রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ করেছেন এবং বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রেখেছেন। মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ২১শে ফেব্রুয়ারিকে ইউনেসকোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করায় বাংলাদেশ দূতাবাস প্যারিসকে মনোনীত করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের ইউনেসকো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয়।এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২১শে ফেব্রুয়ারি বিকাল ৩টায় ইউনেসকো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম