ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আন্তর্জাতিক বাজারে গমের আরও দরপতন

#

১০ মে, ২০২৩,  5:05 PM

news image

আন্তর্জাতিক বাজারে গমের আরও দরপতন ঘটেছে। মঙ্গলবার (৯ মে) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম আরেক দফা কমেছে। এ নিয়ে টানা দুই কার্যদিবসে মূল্য হ্রাস পেলো। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ১৮ মে। এর আগে চুক্তিটির নবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শীতকালীন ফসলের অবস্থা খারাপ রয়েছে। ফলে তুলনামূলক দর কম কমেছে। এ কার্যদিবসে সিবিওটিতে গমের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৪৬ সেন্টে। যুক্তরাষ্ট্রে শীতকালীন শস্য অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে সে তুলনায় গমের চারার উন্নতি হয়নি। গত সোমবার ইউক্রেনের পুনর্গঠন মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন জাহাজীকরণ নিবন্ধন করতে অস্বীকার করে কৃষ্ণসাগরের শস্য চুক্তি কার্যত বন্ধ করেছে রাশিয়া। ইতোমধ্যে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে মস্কো। তবে বিশ্ববাজারে গমের সরবরাহ স্বাভাবিক রাখতে সেটির মেয়াদ বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও তুরস্ক। জাতিসংঘ জানিয়েছে, বিদ্যমান চুক্তির আওতায় রোববার বা সোমবার ভোগ্যপণ্যটির কোনও চালান হয়নি।  ব্যবসায়ীরা বলছেন, চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সিবিওটি খাদ্যপণ্যের বিক্রেতা ছিল কম্মোডিটি ফার্ম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম