ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  9:53 PM

news image

অনেক পণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, পণ্য মূল্যের বিষয়টি ট্যারিফ কমিশন সমন্বয় করবে। মঙ্গলবার (৩০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা হবে। ডলার কারসাজিতে জড়িত ৬ বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। টিপু মুনশি বলেন, ট্যারিফ কমিশন মূল্যবৃদ্ধি বিষয়টি খতিয়ে দেখে দাম বাড়ানো ও কমানোর বিষয়ে ব্যবস্থা নেবে। ভোক্তা অধিকারকে শুধু জরিমানা নয়, মামলা করারও নির্দেশ দেন মন্ত্রী। এ সময় বিভিন্ন কোম্পানির সাবান, টুথপেস্ট, ডিটারজেন্টের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম