ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

#

স্পোর্টস ডেস্ক

৩১ আগস্ট, ২০২৬,  11:53 AM

news image

টেনিসের কিংবদন্তিদের কাতারে আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিলেন রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে রবিবার এক অনুষ্ঠানে আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয় ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সুইস তারকাকে।


ফেদেরারের এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন টেনিসের আরও অনেক কিংবদন্তি, যাদের মধ্যে ছিলেন বিলি জিন কিং ও জন ম্যাকেনরো। এত বড় সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ২০২২ সালে পেশাদার টেনিসকে বিদায় জানানো ফেদেরার। তিনি বলেন,‘আমার জীবনের সবচেয়ে সম্মানের অর্জনগুলোর একটি এটি।’


১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে মূল ট্যুরে অভিষেক হয় ফেদেরারের। এরপর দুই যুগের অসাধারণ ক্যারিয়ারে জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম। উইম্বলডনে রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেন জিতেছেন তিনি। পুরুষ এককে ফেদেরারের চেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কেবল রাফায়েল নাদাল (২২) ও নোভাক জোকোভিচ (২৪)।


২০০৩ সালে উইম্বলডনে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর ফেদেরার দীর্ঘ সময় রাজত্ব করেছেন বিশ্ব টেনিসে। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন মোট ৩১০ সপ্তাহ, যে রেকর্ড পরে ভেঙে দেন জোকোভিচ।


অলিম্পিকসেও সাফল্য পেয়েছেন ফেদেরার। স্তানিসলাস ভাভরিঙ্কার সঙ্গে জুটি বেঁধে ২০০৮ বেইজিং অলিম্পিকে পুরুষ দ্বৈতে জেতেন সোনার পদক। ২০১২ লন্ডন অলিম্পিকে এককে রুপার পদকও রয়েছে তার ঝুলিতে। ২০১৪ সালে প্রথমবার ডেভিস কাপজয়ী সুইস দলেরও সদস্য ছিলেন তিনি।


হল অব ফেমে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের কিছু মজার পরিসংখ্যানও তুলে ধরেন ফেদেরার। ১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি হেডব্যান্ড পরেছেন বলে জানান তিনি। পাশাপাশি প্রায় সাত হাজার জোড়া মোজা ব্যবহারের কথাও বলেন এই কিংবদন্তি।


আবেগঘন কণ্ঠে ফেদেরার বলেন,‘কিন্তু এখানে থাকতে পারার অর্থ কী, তা পরিমাপ করা সম্ভব নয়। ভাষায় প্রকাশ করাও সম্ভব নয়।’ 


কথা বলতে গিয়ে একপর্যায়ে চোখের জল মুছতে দেখা যায় তাকে। তিনি ধন্যবাদ জানান স্ত্রী মির্কা, নিজের টেনিস আদর্শ স্টেফান এডবার্গ এবং ক্যারিয়ারের প্রতিটি ম্যাচে পাশে থাকা বল বয়দের।


ক্যারিয়ারে একাধিক প্রজন্মের তারকার বিপক্ষে খেলতে পারাকে নিজের সৌভাগ্য বলেও উল্লেখ করেন ফেদেরার। আন্দ্রে আগাসি, লেইটন হিউইট, অ্যান্ডি রডিক থেকে শুরু করে নাদাল ও জোকোভিচ—সবাইকে ছুঁয়ে গেছে তার দীর্ঘ ক্যারিয়ার। শেষে টেনিসের সঙ্গে নিজের সম্পর্ককে প্রেমপত্রের সঙ্গে তুলনা করেন ফেদেরার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম