ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  12:10 PM

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে বদলি করে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ পদে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোট ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম