ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

আদালত থেকে পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৫,  12:15 PM

news image

ঢাকার জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া কেরানীগঞ্জ মডেল থানার ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নেত্রকোণার কলমাকান্দা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল। র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ২০২৪ সালে কেরানীগঞ্জ মডেল থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শহিদুল ইসলাম (২২)। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দার নগর গ্রামে। আজ বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি শহিদুলসহ ১২ আসামিকে শুনানির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত পুলিশের উপপরিদর্শক আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শহিদুল পালিয়ে নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় আশ্রয় নিয়েছেন জানতে পেরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম