ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

আদালত থেকে আসামির পলায়ন, ২ পুলিশ সদস্য বরখাস্ত

#

১৭ নভেম্বর, ২০২৪,  12:32 PM

news image

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরাখস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সিএমএম আদালতের একটি এজলাস থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পলাতক আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এরই মধ্যে আসামি পলাতকের ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুইজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।” এছাড়া আদালত প্রাঙ্গনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। পলাতক আসামি আরিফকে গ্রেফতারে অভিযান চলছে বলেন তারেক জুবায়ের। জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশের পরে এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। তখন আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ এবং কাজল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম