ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আদালতের নির্দেশ উপেক্ষা করে ভেনেজুয়েলানদের তাড়ালেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  11:08 AM

news image

ফেডারেল আদালতের সাময়িক স্থগিতাদেশের পরও দুই শতাধিক ভেনেজুয়েলানকে নিয়ে এল সালভাদরে পাঠালো যুক্তরাষ্ট্র। সেখানেই তাদের বন্দি করে রাখা হবে। এরা সবাই ভেনেজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ গ্যাং-এর সদস্য। আদালতের নির্দেশ উপেক্ষা করে যুদ্ধকালীন আইন ব্যবহার করেই তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ত্রেন দে আরাগুয়া গ্যাংয়ের ২৩৮ জন সদস্য তার দেশে পৌঁছেছে। তাদের সঙ্গে রবিবার সকালে আরও পৌঁছেছে মেক্সিকান গ্যাং এমএস-১৩ এর ২৩ সদস্য। যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক জেমস বোয়ার্সবার্গ ১৭৯৮ সালের ‘বহিঃশত্রু আইন’ ব্যবহার করে ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের বের করে দেওয়ার ট্রাম্প প্রশাসনের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার কয়েক ঘন্টা পর তাদের এল সালভাদরে পৌঁছার এ খবর এল। বিচারক ওই স্থগিতাদেশ দেওয়ার সময়ই ভেনেজুয়েলান গ্যাং সদস্যদের নিয়ে বিমান উড্ডয়নের খবর শুনতে পেয়ে বিমানটিকে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছিলেন বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই বিমান এল সালভাদরে গেল। দেশটির প্রেসিডেন্ট বুকেলে স্যোশাল মিডিয়ায় আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বিচারকের এই নির্দেশ নিয়ে কৌতুক করে লিখেছেন, “ওহ… বড্ড দেরি হয়ে গেছে।”বুকেলে জানান, ভেনেজুয়েলান গ্যাং সদস্যদেরকে তাৎক্ষণিকভাবে এল সালভাদরের টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টারে একবছর বন্দি রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরে এই বন্দি রাখার মেয়াদ বাড়ানোও হতে পারে। “যুক্তরাষ্ট্র এই বন্দিদের জন্য খুবই কম অর্থ দেবে, তবে আমাদের জন্য অনেক বেশি অর্থ দেবে,” বলেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলান এই অপরাধীদের এল সালভাদরে পৌঁছার খবর নিশ্চিত করেছেন এবং প্রেসিডেন্ট বুকেলের প্রশংসা করেছেন। সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম