ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

আদাবরে গরুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২২,  4:55 PM

news image

রাজধানীর আদাবর বেড়িবাঁধে গরুবাহী ট্রাকের ধাক্কায় রতন হোসেন (২১) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মেদ পাটোয়ারী সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রতন হোসেন পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) কনস্টেবল ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে। মুজিব আহম্মেদ পাটোয়ারী বলেন, রতন মোটরসাইকেলে ছিলেন। গরুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ট্রাকচালক ও সহকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম