ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আদম তমিজী হককে আটক করেছে ডিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৩,  9:07 PM

news image

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দার (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আদম তমিজীকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটকের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের বাংলাদেশি পাসপোর্ট পুড়িয়ে এবং নিজ দল আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তমিজী হক। পরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। আদম তমিজী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আদম তমিজী হক। পরে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে গত ১৫ নভেম্বর আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। এরপর ১৬ নভেম্বর রাতে তার বাড়িতে যায় র‌্যাব সদস্যরা। এ সময় তাকে গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যার হুমকি দেনি। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার না করে চলে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম