ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আত্মসমর্পণ করে জামিন পেলেন মির্জা ফখরুল ও আমীর খসরু

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২২,  2:51 PM

news image

নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের দাঙ্গা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আশেক ইমাম। আদালতে বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও কালাম খান শুনানি করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হলে সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়কের দাবিতে টানা কয়েকদিন ধরে নজিরবিহীন আন্দোলন করেন শিক্ষার্থীরা। ২০১৮ সালের ৬ আগস্ট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ‘রাজনীতিকরণ’ এবং ‘দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি’ দেওয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া। গত ১২ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মহানগর হাকিম আশেক ইমাম বিএনপির ওই তিন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সমন জারি করেন। এরই ধারবাহিকতায় মির্জা ফখরুল ও আমীর খসরু আত্মসমর্পণ করে জামিন পান। কিন্তু মামলার অপর আসামি রুহুল কবির রিজভী আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম