ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস নিয়ে সচিবদের কাজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৪,  4:12 PM

news image

সচিবদের আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম সচিব সভা বসে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, আজকের সভায় সব সচিব উপস্থিত ছিলেন।

সচিব পদমর্যাদায় অন্য দফতরের যারা দায়িত্বে ছিলেন, তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।’ মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে বলেছেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালন করতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম