ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা

আত্মঘাতী বিস্ফোরণে পাকিস্তানের ৯ পুলিশ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২৩,  7:57 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তানের বোলানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন পুলিশকর্মী নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিবি ও কাছি সীমান্ত সংলগ্ন এলাকার কামব্রি ব্রিজে বিস্ফোরণ ঘটে। এই পুলিশ কর্মকর্তার মতে, প্রাথমিক প্রমাণে ইঙ্গিত মিলেছে যে, বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি। সিনিরর পুলিশ কর্মকর্তা নোতজাই বলেছেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। হামলার শিকার বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হলো প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ যারা  গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম