ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

আড়াই মাস পরে আজ নয়াপল্টনের বিএনপি কার্যালয় খুলছে

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  10:49 AM

news image

আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে আজ রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।  বুধবার রাতে গণমাধ্যমে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র পাঠানো হয়। আমন্ত্রণপত্র অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর থেকে তালাবন্ধ থাকে দলটির কেন্দ্রীয় কার্যালয়। এত দিন পর্যন্ত সেখানে দলের নেতাকর্মীরা যাননি। কার্যালয়ের সামনে সার্বক্ষণিক পাহারায় থেকেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে এই ঘটনায় ২৯ অক্টোবর রমনা মডেল থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই দিনই মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম