ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

আট বছর গুম থাকার বর্ণনা দিলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  1:59 PM

news image

আট বছর গুম থাকার বর্ণনা দিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলন করেছেন তিনি। জানিয়েছেন সেখানকার অবর্ণনীয় নির্যাতনের কথা। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলেও আযমী ভার্চুয়াল ব্রিফিং করে জানান, তাকে তুলে নেওয়ার পর প্রতিদিন নতুন কায়দায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েক দিন তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি।আবদুল্লাহিল আমান আযমী বলেন, যারা আমাকে গুম করেছে তাদের বিচার চাই। তারা আমার জীবন থেকে আটটি বছর কেড়ে নিয়েছে। এর পেছনে যারা দায়ী দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার অনুরোধ জানাই। যতজনকে গুম ও খুন করা হয়েছে তার বিচার করতে হবে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ-মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। ব্রিগেডিয়ার আজমিসহ প্রত্যেকেই জানান এতোদিন তাদের আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। ২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজ হন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম