ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

আটা মেখে ফ্রিজে রাখলে হতে পারে যে বিপদ

#

লাইফস্টাইল ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  1:01 PM

news image

প্রতিনিয়তই ব্যস্ততা বাড়ছে মানুষের। সময়ের অভাবে অনেকেই বেশি পরিমাণ রান্না করে রেখে দেন ফ্রিজে। যারা নিয়মিত রুটি খান তাদের অনেকেই আটা মেখে রেখে দেন ফ্রিজে। কিন্তু এই ভাবে আটা মেখে ফ্রিজে রেখে দেওয়া কি আদৌ ঠিক?

বিশেষজ্ঞরা বলছেন ফ্রিজে রাখলেও একাধিক কারণে মেখে রাখা আটা খারাপ হয়ে যেতে পারে। বিশেষত কোনও মতেই ৪৮ ঘণ্টার বেশি সময় মেখে রাখা আটা ফ্রিজে রেখে দিতে নেই। এতে ছত্রাক ও অন্যান্য জীবাণুর বিস্তার ঘটার সম্ভাবনা থাকে আটাতে যা ডেকে আনতে পারে একাধিক রোগ। আটা যদি ফ্রিজে রাখতেই হয় তবে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।

১। কোনও মতেই ফ্রিজে উন্মুক্ত রাখবেন না আটার মণ্ডটি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখুন ভালো করে। এতে ভাল থাকবে আটা।

২। সম্ভব হলে বায়ুরোধী পাত্রে রাখুন মণ্ডটি। ব্যবহার করতে পারেন জিপ লকও। বায়ু প্রবেশ না করতে পারলে জীবাণুর বিস্তার রোধ পায়।

৩। আটা মাখার সময় জল কিছুটা কম দিন। অতিরিক্ত জলে দ্রুত বিগড়ে যায় আটা।

৪। অল্প ঘি কিংবা তেল মাখিয়ে রাখুন আটার মণ্ডের উপর। এতে আটায় কালো দাগ হবে না। নরম ও টাটকা থাকবে মণ্ড। বিশেষত গরমকালে কোনও মতেই উন্মুক্ত রাখা চলবে না আটা।

-সূত্র: আনন্দবাজার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম