ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ মরদেহ উদ্ধার, ১৫০ জনের বেশি মৃত্যুর আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  10:56 AM

news image

স্পেনের কানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রাকালে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'ক্যামিনান্দো ফ্রন্টেরাস' এ তথ্য জানিয়েছে। পাশাপাশি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরেও এ তথ্য জানা গেছে। সংস্থাটির বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, নৌকাটিতে প্রায় ২০০ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ, যাদের অধিকাংশই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নৌকাটি পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে যাওয়ার পর নৌকার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যায়। ক্যামিনান্দো ফ্রন্টেরাস এর প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, ‘বিশ্বের অনেক দেশে যখন বড়দিনের উৎসব উদযাপন চলছে, তখন শত শত পরিবার তাদের স্বজন হারানোর শোকে ভেঙে পড়েছে।’ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, কানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর একটি। প্রতিবছর উন্নত জীবনের আশায় হাজারো মানুষ এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করে, যার বড় অংশই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। একই সঙ্গে মানবাধিকার সংগঠনগুলো নিরাপদ অভিবাসন ব্যবস্থা জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। নিহতরা কোনদেশি তা এখনো জানা যায়নি। ওয়াকিং বর্ডার্সের মতে, ২০২৪ সালে আনুমানিক ৯ হাজার ৭৫৭ জন এই যাত্রার চেষ্টা করে মারা গেছেন। তথ্যসূত্র: ক্যামিনান্দো ফ্রন্টেরাস ও আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম