ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  4:37 PM

news image

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাইয়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকায় ফিরবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে তাদের যাত্রীদের, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ বা শিগগিরই শেষ হওয়ার পথে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম