ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৫,  11:17 AM

news image

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  এলাকাগুলো হলো সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও সংলগ্ন এলাকা। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ (বিউবিডি) জানিয়েছে- জরুরি রক্ষণাবেক্ষণ, বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমারের মেরামত ও গাছের ডালপালা কাটার কাজের কারণে এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানান সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। তিনি আরও জানান, সাময়িক এই অসুবিধার জন্য তিনি সাধারণ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম