ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে হানিফ পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসে আগুন রাষ্ট্রপতি পদে বিবেচনায় খন্দকার মোশাররফ, আলোচনায় আরও একজন গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫ সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে ৬ মাসের খাদ্য মজুত ও ২৯ বিলিয়ন ডলারের রিজার্ভ রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদলকর্মীর আঙুল বিছিন্ন নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি হামলায় নিহত ৪

আজ ৩ বিভাগে হতে পারে বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  11:05 AM

news image

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে শনিবার দেশের তিন বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ‘ঘূর্ণিঝড় ফিনজাল দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে শনি ও রবিবার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।’ এ দিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে। এছাড়াও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম