ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাল শেনঝৌ-২৪ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বাড্ডায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

আজ ২৭ রূপরেখা ঘোষণা করবে বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  7:06 PM

news image

রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিগত ১৪ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে যাওয়া রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। তাই, বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম