ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

আজ ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  10:48 AM

news image

দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হবে। সারা দেশে একযোগে ১০০ সড়ক উদ্বোধনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। তিনি গণমাধ্যমকে বলেন, নতুন নির্মিত মহাসড়কগুলো দেশের প্রান্তিক মানুষকে আধুনিক সড়ক অবকাঠামোর সুযোগ করে দেবে। তিনি বলেন, মানুষের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পণ্য পরিবহন ব্যবস্থা সহজ ও উন্নত হওয়ার মধ্য দিয়ে দেশের অর্থনীতিও গতিশীল হবে। পাশাপাশি নবনির্মিত সড়ক-মহাসড়কগুলো আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সংযোগেও বাংলাদেশকে যুক্ত করতে এক ধাপ এগিয়ে দেবে। এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম